নিজস্ব প্রতিনিধিঃ পহেলা জানুয়ারি বই উৎসবে সারা দেশের স্কুলগুলোর শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ের দারুসসালাম ইসলামিয়া মাদ্রাসার কমিটির পক্ষ হতে প্রতি বছর পহেলা জানুয়ারি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

পহেলা জানুয়ারি সকালে মাদ্রাসার সভা কক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দরা। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে খুশির আমেজ দেখা যায়। শুধু শিক্ষার্থীরা নন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরাও আনন্দিত।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও শিক্ষক হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ বিন শহীদ, মাদ্রাসার উপদেষ্টা ফজর আলী মোল্লা, লতিফ খান, সাইফুল ইসলাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
