নাজমুল হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকে বিরামহীন প্রচারণায় চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করছেন। ২০১৮ সালে নৌকা প্রতিকে সতন্ত্রপ্রার্থী সালমা ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন ১ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার সালমা ইসলাম পুনরায় সতন্ত্র প্রার্থী না হয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে সালমান এফ রহমানের বিপক্ষে নির্বাচন করছেন।
সালমান এফ রহমান গত ১৮ ডিসেম্বর প্রতিক পাওয়ার দিন থেকেই সংসদীয় আসন দোহার-নবাবগঞ্জে প্রচারণা শুরু করেন। সেদিনের পর থেকে চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তিনি।
সালমান এফ রহমান প্রতিদিন দুটি থেকে তিনটি ইউনিয়নে মতবিনিময় সভা করছেন। ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর, বিলাশপুর ও সুতারপাড়া ইউনিয়নে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন। এসময় সালমান এফ রহমান গত ৫ বছরে তার বড় বড় উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ২০০১ সালে আমি যখন দোহারে নির্বাচনে আসি তখনও শুনেছি এই উপজেলার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। ঠিক একই ভাবে আমি যখন পুনরায় ২০১৮ সালে নির্বাচনে আসি তখনও একই সমস্যা নদী ভাঙ্গন। আপনারা জানেন ২০১৮ সালে নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৭ কিলোমিটার নদী রক্ষা বাধের জন্য দুই হাজার কোটি টাকার প্রকল্প এনে দিয়েছি। সেনাবাহিনীর তত্বাবধানে সেই কাজ চলমান।
দিন ব্যাপী সালমান এফ রহমান মাহমুদপুর ইউনিয়নের চর হোসেন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাশপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গন, মারুয়ুপতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরহুম শামসুল হক ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন।
সালমান এফ রহমান তার সংসদীয় আসন দোহার-নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার কোনো গ্রামই বাদ রাখছেন না। প্রতিটি বাড়িতে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়াসহ বিভিন্ন পন্থায় প্রচারণা-গণসংযোগ অনেকটাই শেষের পথে। এক কথায় বলা যায় দিন যত ঘনিয়ে আসছে নৌকা প্রতিকে নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সালমান এফ রহমান। প্রতিটি সভায় এমপি সালমানের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আবার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।
