আব্দুল রাহিমঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাঠালীঘাটা এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে কাঠালীঘাটা এলাকায় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
সভায় নবি হোসেনের সভাপতিত্বে ও রাইপাড়া ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রাজু আহম্মেদ রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জয়নাল আবেদীন, ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি রমজান মল্লিক,রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বেপারী।
আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দোহার উপজেলা সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক শামিম শিপলু, দোহার উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,ইসমাঈল মাদবর সহ আরো অনেকে।
ক্যাম্প উদ্বোধনে আলমগীর হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার ও সালমান এফ রহমানকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আপনারা ৭ জানুয়ারী নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবেন।
