সিংগাইরে নৌকার অস্থায়ী প্রচারণা ক্যাম্পে আগুন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের অস্থায়ী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বৈরাগীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়,নৌকা প্রতীকের প্রচারণার জন্য ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের পূর্বপাশে সোমবার (২৫ ডিসেম্বর) ত্রিপল দিয়ে অস্থায়ী ক্যাম্প করেন নৌকার কর্মী সমর্থকরা। সকালে স্থানীয়রা দেখেন ক্যাম্পটি আগুনে পুড়া। বিষয়টি মুহূর্তে নির্বাচনী এলাকায় ছড়িয়ে পরে।

উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মামুন টিপু অভিযোগ করে বলেন,আমাদের পতিপক্ষরা শেষ রাতে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি আরোও জানান,খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। ঘটনাস্থল পরিদর্শনকারি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান জানান,আমি গিয়ে ক্যাম্পটি পুড়ানো দেখেছি। তবে কে বা কারা পুড়িয়েছে তা কেউ বলতে পারেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট,সিংগাইর সার্কেলের এএসপি,থানার ওসি গিয়েছিলেনন । লিখিত অভিযোগ পাইনি। পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *