প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চায় না সরকার -অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা- ২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চায় না সরকার। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার এখন বদ্ধপরিকর। বিএনপি-জামাত নির্বাচন বানচালের চেষ্টা করছে।তারা গণতন্ত্রকে হত্যা করতে চায় এবং দেশকে পিছিয়ে নিতে চাচ্ছে। একাত্তরের বিরোধী শক্তিরাই বিএনপি’র সাথে মিশে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা দেখার সময় আমাদের নেই। আমরা কোন প্রশ্নবদ্ধ নির্বাচন চাইনা। বিএনপি- জামাত ট্রেন, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এরা মানুষ নামের কলঙ্ক। বিএনপি-জামাত এই অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত না করতে পারলে এদেশে কোনদিন শান্তি ফিরে আসবে না। তিনি আজ বিকেলে নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জের চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মস্তানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব,শফিউল আজম খান বারকু জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, কালিন্দী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন গনি, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়ামিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *