দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ের দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২শে ডিসেম্বর) সকালে মাদ্রাসার সভা কক্ষে শিক্ষার্থীদের গার্ডিয়ান ও মাদ্রাসা কমিটির সদস্যদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ বিন শহীদের সঞ্চালনায় মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান, লতিফ খান, ফজর আলী মোল্লা, শেখ দেলোয়ার, আব্দুস সালাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *