এমএ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে কোলা প্রতিকে লড়বেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম সচিব মাহী বি চৌধুরী ও আঃলীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে “ট্রাক” প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মুন্সীগঞ্জ এর কার্যালয় হতে মাহী বি চৌধুরী কোলা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের নামে ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পেয়ে গোলাম সারোয়ার কবির জানান, দলীয় মনোনীত প্রার্থীর বিপরীতে অংশ নিতে বাধা নেই বলেই এবার নির্বাচনে তিনি অংশ নিয়েছেন।
মাহী বি চৌধুরী মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ছিলেন এবং গোলাম সারোয়ার কবির ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এই আসনে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ।
স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির “ট্রাক” প্রতীক নিয়ে মহিউদ্দিন আহম্মেদের “নৌকা” প্রতীক ও মাহী বি চৌধুরী এমপির কোলা প্রতিকের বিপক্ষে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দিতা করছেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে গোলাম সারোয়ার কবির বলেন, আমি এ আসনের মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ। আমি নির্বাচিত হলে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করবো এবং এলাকাবাসীর বর্তমান সমসাময়িক সমস্যা নিরসনে কাজ করবো, মানুষের চাহিদা অনুযায়ী দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করব।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হতে বাধা নেই বলেই এবার আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। প্রতিদিনই আমার জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।
