মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বীরধাউরারকুটি গ্রামে স্বপ্নসারথি দলের কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়। শনিবার ( ২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিতেশ কুমার রায়ের পরিচালনায় নিজের লক্ষ্য নির্ধারন করি এবং পছন্দ মতো নিজেকে সাজিয়ে তুলি । অংশগ্রহণ কারীরা তাদের জীবনের লক্ষ্য বা নিজের স্বপ্ন মুখে না বলে ভূমিকা অভিনয় করে দেখান,অন্যান্য অংশগ্রহন কারীরা কাজ দেখে বুঝার চেষ্টা করেন, উনি কি অভিনয় করে দেখাচ্ছেন। এভাবে সবাই এই খেলায় অংশগ্রহণ করেন। কিশোরীদের জীবনের স্বপ্ন পূরনের বড় বাধা হচ্ছে বাল্য বিবাহ, সামনের দিন গুলোতে কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবে এ বিষয়ে তারা সচেতনতা বৃদ্ধি করবে।
