কেরানীগঞ্জে ৪তলা বিশিষ্ট একাডেমিকের নতুন ভবন উদ্বোধন

কেরানীগঞ্জ প্রতিনিধ :  ঢাকার কেরানীগঞ্জে আটি বাজারে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে সংযুক্ত কারিগরি ভবনের ৪তলা  বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই নতুন একাডেমীক ভবনের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

পরে তিনি একাডেমিক ভবনে কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন এবং স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা এম এ গফুরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *