মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪ ধাপে ৪০৪ টি ঘর বিতরণের মধ্য দিয়ে গত ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংগাইর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। জমিসহ সেমি পাঁকা ঘর পাওয়া এ উপজেলার সুবিধাভোগীরা বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে উপজেলা হলরুমে জড়ো হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে ২২ হাজার ১০১ টি উপকারভোগীদের মধ্যে ঘর তুলে দেয়ার অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সিংগাইর উপজেলার সুবিধাভোগীরা উপভোগ করেন। এ সময় উপজেলার সুবিধাভোগী পরিবারের সদস্যদের মিলন মেলা ঘটে। তাদের জন্য সিংগাইর উপজেলা প্রশাসন দুপুরের খাবার ব্যবস্থা করা করেন। পরে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। সুবিধাভোগীরা ছিলেন অনেকটাই আনন্দে আত্মহারা।
চান্দহর ইউনিয়নের সিরাজপুর আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পাওয়া এক কন্যা সন্তানের জননী সাজেদা জানান, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় না থাকলে আমরা কোনদিনও ঘর পেতাম না। বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ষাটোর্দ্ধ রাহেলা বেগম বলেন, এই সরকারের আমলে আমরা মাথাগোজার ঠাঁই পেয়েছি। এমন বক্তব্য তুলে ধরেন- রুপজান, সুজন, মজনুসহ সুবিধাভোগী অনেকে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মুসফিকুর রহমান খান হান্নান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. সায়েদুল ইসলাম, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
এ সময় অন্যানদেও মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,পল্লীবিদ্যুতের ডিজিএম মো. সফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার জামাল নাসের খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শাহাদৎ হোসেন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম, জামসা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেয়ান রিপন হোসেন, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, ও সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ প্রমুখ।
