নিজস্ব প্রতিবেদঃ ঢাকার দোহার উপজেলার মেঘুলা গরুর হাটে ঈদকে সামনে রেখে চলছে নানা ধরনের প্রস্তুতি । বুধবার ২১ জুন থেকে শুরু হয়ে ঈদের দিন পর্যন্ত হাটটির বেচাকেনা শুরু হবে বলে জানান হাট কমিটি । হাটে গরু-ছাগল বেচা- কেনার জন্য বানানো হচ্ছে বাঁশের বার এবং গেট শুরু নানা ধরনের আয়োজন।
বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ দিয়ে গরু-ছাগলের জায়গা বানানো হচ্ছে। কোন ধরনের যেন অসুবিধা না হয় সে জন্য হাটে রাখা হয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। সি সি ক্যামেরায় হাট নিয়ন্ত্রণ করবেন বলে জানান হাট ইজারা কমিটি। এ ছাড়াও যারা দূর দূরান্ত থেকে বিক্রেতা আসলে যেন গরু-ছাগল বিক্রি করতে সমস্যা না হয় তার জন্য রাখা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা ও পাহারাদার।
গত বছরে সেরেবাংলা কবি নজরুল মাঠে কুরবানির ইদের হাট মিললেও এবার সেখানে মিলছে না গরুর হাট। বিগত বছর গুলোর মতো আবার মেঘুলা বাজারেই মিলবে এই হাট।
আগে যেখানে হাটের উন্নয়ন কাজ না হওয়ায় পানি উঠতো যে কারণে হাট মিলতে পারতো না এখন সেখানে আরসিসি ঢালাই করে রাস্তা ঠিক করায় মিলাতে পারছেন বলে জানান ইজারা কমিটি। তারা বলছেন এইবার ঈদে ১০ থেকে ১৫ হাজার গরু-ছাগল হাটে উঠাতে পরবেন বলে আসাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘুলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ, সহ-সভাপতি মো.আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, কোষাধ্যক্ষ মো.ইয়ানুস সহ আরো অনেকে।
