এদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না —এডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতনিধি :  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন এদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামীতে নির্বাচন হবে। কোন শক্তি নেই আগামী নির্বাচনকে বন্ধ করার। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের দলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। তাই বিএনপিকে প্রতিরোধ করতে হলে আওয়ামী লীগের ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই।

আমরা আগামী নির্বাচনে বিএনপি’র মত অপশক্তিকে প্রতিহত করে আবারো ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ। তিনি আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী চৌধুরী সেলিম, সহসভাপতি শফিউল আজম খান বারকু,সাধারণ সম্পাদক হাজী মোঃ আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন জয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *