সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার-৫

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (৪ জুন) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।
পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্নাডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *