কেরানীগঞ্জে একাধিক অবৈধ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে একাধিক অবৈধ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে এসবি ওয়াশিং কারখানার মালিক কে দেড় লক্ষ টাকা, রিমা ওয়াশিং কারখানার মালিককে এক লক্ষ টাকা ও মক্কা মদিনা এমব্রোডারি কারখানার মালিক কে আশি হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নের্তৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের আগা নগরে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। কারখানা তিনটিতে বৈধ কোন কাগজপত্র না থাকার কারণে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *