সাইফুল ইসলাম: ঢাকার দোহারে জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন খানের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর এলাকায় নিজ বাসভবনে এক হাজার মানুষের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন খানের পক্ষ থেকে তার সহধর্মিণী মোসাঃ মুন্নি খান ও তার ছেলে মিরাজুল ইসলাম খান উপস্থিত থেকে এই ঈদবস্ত্র মানুষের হাতে তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ সহ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ সহ আর অনেকে।

