কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে চড়াইল খেলার মাঠে ৩ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য দ্রব্যের মধ্যে ছিল মুরগী, পোলার চাউল,সেমাই,চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী। ঢাকা জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়ামিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুন গনি ও মোঃ জিলহজ প্রমুখ।
