সিংগাইরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ওয়েভ ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা জামশা ইউনিয়ন সভা কক্ষে লোকমোর্চা প্রকল্পের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, কাজী, পুরোহিতদের সাথে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

এতে বক্তব্য রাখেন-সিংগাইর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ইসাহক আলী মাস্টার, বলধারা ইউনিয়নের কাজী সমিতির সভাপতি আবুল হোসেন, পুরোহিত সুভাস রায়, জামশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জুলেখা বেগম, ইমামদের প্রতিনিধি মাওলানা আলাউদ্দিন, সিংগাইর উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অলোক সাহা এবং সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: হাবিবুল ইসলাম উপজেলা সমন্বয়কারী লোকমোর্চা প্রকল্প।। সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজ আলী প্রকল্প কর্মকর্তা লোকমোর্চা প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশন।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজামান বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *