সিংগাইরে সাবেক এমপি এসএম আব্দুল মান্নানের উদ‍্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল ) তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামে ইফতার পূর্ব আলোচনায় এসএম আব্দুল মান্নান আমেরিকা প্রবাসী সদ্য প্রয়াত ছোট ভাই আব্দুস সালামের রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। সেই সঙ্গে আগামী দিনগুলোতে এলাকাবাসিকে তার পাশে থেকে সহযোগিতা করারও আহবান জানান তিনি ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল মাজেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মো সা. শারমিন আক্তার, চান্দহর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  জাহিদুল ইসলাম ভূইঁয়া, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য মো. তমিজ উদ্দিন প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ৭ শতাধিক লোক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *