আব্দুর রাহিম: ঢাকার দোহার উপজেলায় কাঁঠালীঘাটা পূর্বকান্দা যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধায় কাঁঠালীঘাটা আল মদিনা জামে মসজিদের ২য় তলায় কাঁঠালীঘাটা যুব সমাজের যৌথ আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে এ্যাডভোকেট মোহাম্মদ সজিব হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাঠালীঘাটা নয়াকান্দা মসজিদের ইমাম মাওলানা জাকির হোসাইন, কাঁঠালীঘাটা আল মদিনা জামে মসজিদের ইমাম হাফেজ মনজুর এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মো.আইয়ুব বাওয়ালী, মো.আফজাল হোসেন, ইসমাইল মাদবর, হোসেন বিশ্বাস, সজিব বেপারী, মো. রোমান, রুবেল বেপারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুব সমাজ উপস্থিত ছিলেন। পরে প্রতি বছর এভাবে ইফতার মাহফিল করে যুব মানুষের পাশে যেন থাকতে সেই উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
