নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, অভিভাবক সদস্য নাজমুল হাসান,বিদ্যালয়ের সিনিয়র মো: শিক্ষক শাহজাহান, স্বপন কুমার সরকার, এ কে এম নুর- এ- আলম ঝিলু, মোহাম্মদ আব্দুস সালাম, তাহমিনা জেসমিন বিথী। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মো: খুরশেদ আলম।
এ সময় বক্তরা বলেন, শিক্ষার্থীদের ভালো গাইড লাইন দিয়ে গড়ে তোলা যায় তাহলে এ সুফল ভোগ করবে তাদের অভিভাবকরা। আর যদি তারা বিপদগামী হয় তারও অসুবিধা ভোগ করবে তাদের বাবা মা। এজন্য আমাদেরকে সর্বদা খেলায় রাখতে হবে তারা কখন কি করছে।
