ভালোবাসা ছাড়া বাঁচা যায় না- দিশা

বিনোদন ডেস্ক : হালের সেনসেশন দিশা পাটানি অভিনয় দিয়ে খুব অল্প সময়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন । গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি কেউই । তবে এক সাক্ষাৎকারে দিশা জানান ভালোবাসা সম্পর্কে তার অভিব্যক্তির কথা। বলেন, ‘জীবনে ভালোবাসা থাকাটা খুবই জরুরি। ভালোবাসার জন্যই আমরা জীবনে সব কিছু করি। ভালোবাসা ছাড়া বাঁচা যায় না।

দিশা আরও বলেন, ‘আমি প্রথম দেখাতেও প্রেমে পড়েছি। আমার জন্য প্রেমে পড়াটা খুব প্রয়োজনীয়। প্রথম দিনে মনের মধ্যে প্রজাপতি ঘুরে বেড়ানোর অনুভূতিটা খুব ভালোবাসি আমি। প্রথম দিনেই যদি এই অনুভূতি আমার না হয়, তা হলে বুঝে যাই যে হবে না। আমি নারী হিসেবে তখনই নিজেকে উপলব্ধি করতে পারি, যখন সম্পর্কে থাকি। আমি সেরকমই একজন মানুষের খোঁজ করছি।’

বাস্তবে জীবনে এই নায়িকা যে খুব রোম্যান্টিক, সে কথাও স্বীকার করেছেন। দিশা বলেন, ‘প্রেম ভাঙলে আমার মনও ভাঙে। আমি মাঝামাঝি জায়গায় থাকতে পারি না। কিন্তু একটা ভালো দিক হল, আমি একবার সম্পর্ক থেকে বেরিয়ে গেলে আর পেছন ফিরে তাকাই না।’

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে দিশা ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘মালাং’। এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। আদিত্যের সঙ্গে অভিনয় ও নানা জায়গায় ঘুরাঘুরির কারণে এই নায়কের সঙ্গেও দিশার প্রেমের গুঞ্জন ছড়ায় সম্প্রতি। সে সম্পর্কে মুখ খোলেননি নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *