সিংগাইরে সড়ক দুর্ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকসহ গুরুতর আহত -২

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ জেলা বার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. লুৎফর রহমান এবং সিংগাইর উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি শিক্ষানবিশ আইনজীবী মো. মনির হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। মনির হোসেন বতর্মানে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৪ এপ্রিল ) বিকেল সাড়ে তিন টার দিকে মরণ ফাঁদ খ্যাত হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর সদরের গোবিন্দল বাস স্ট‍্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ কোর্টে পেশাগত দায়িত্ব পালন শেষে এ‍্যাড. মো.লুৎফর রহমান তার ব‍্যক্তিগত প্রাইভেটকারটি নিজেই চালিয়েকরে শিক্ষানবিশ আইনজীবী মো. মনির হোসেনকে সঙ্গে নিয়ে সিংগাইরে নিজ বাসায় ফিরছিলেন। এসময় গোবিন্দল বাসস্ট‍্যান্ড এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা দুজনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুজনের মধ্যে মনির হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বতর্মানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে এ‍্যাড. মো. লুৎফর রহমানের  চিকিৎসা চলছে সাধারণ বেডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *