সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখান বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় ফের রণক্ষেত্র পরিণত হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামিজুদ্দিন কামুর নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ১০ টি বাড়ী ভাঙচুর করে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুলিশ ও স্থানীয়রা জানায় ,পুর্ব শত্রুতার জেরে ও হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে এশিয়ান নিরাপদ সিটির বাতেন হাজী ও আল ইসলাম এর সাথে দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও আলী ইসলাম গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধে চলে আসছে ।
এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে । ওই রেশ ধরে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও আলী ইসলাম গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম,খালেক মিয়া,জব্বার মিয়া .মো.শাহ আলী ,দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫ টি বাড়ীঘর ভাংচুর করে এতে খালেক,আহসান,রাজ্জাক নামে ৩ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছে ৮ জন । টেটাবিদ্ধ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন ।
সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,দুই গ্রুপের লোকজন প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা চালায় । এতে বেশ কয়েকটি বাড়ী ভাঙচুর করেছে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । পুলিশ মোতায়েন আছে । আহতদের ঘটনা এখনো সঠিক বলতে পারছিনা । হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে মূলত কয়েকদিন পর পর এ সংঘর্ষেরু ঘটনা ঘটে ।
