নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে দালালির অভিযোগে রইস উদ্দিন (৩৬) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রইস উদ্দিন কৈলাইল ইউনিয়নে মেলেং গ্রামের আরজ আলীর ছেলে।
ভ্রম্যমান আদালত সূত্রে জানা যায়, রইস উদ্দিন নামজারি করে দেওয়ার নামে প্রতারণা, সেবা গ্রহীতাদের ভূমি উন্নয়ন কর দাখিল করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ গ্রহণ ও কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের নামে প্রতারণা ও মানুষের কাছ থেকে অর্থ আদায়ের দালালির সাথে জড়িত।
এসব বিষয়ে বিরুদ্ধে অনেক সেবাগ্রহীতার অভিযোগ দীর্ঘদিনের। পরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রম্যমাণ আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার মোহাম্মদ মমিনুর রহমানের স্পষ্ট নির্দেশনা প্রত্যেক সেবাগ্রহীতাকে আইনানুগভাবে দ্রুত, হয়রানি মুক্ত, ঘুষমুক্ত উপায়ে সকল ভূমি সেবা প্রদান করতে হবে। তারই ধারাবাহিকতায় এ অভিযান অব্যাহত থাকবে। এবং যেকোনো উপায়ে ভূমি অফিসকে দালালম মুক্ত রাখবো।
