নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার দোহারের বিলাসপুরে শান্তি সমাবেশ করেছে বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
বিলাসপুর ইউনিয়ন পরিষেেদর চেয়ারম্যান ও বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রাসেদ চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিরষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর শুকুর জিহাদী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বাসার চোকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, পৌরসভা কাউন্সিলর শওকত বেপারী, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, বিলাসপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ওএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।
তিনি আরও বলেন, দেশের সাধারণ জনগণকে সুখে-শান্তিতে রাখাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে জামাত বিএনপি যেন কোন সন্ত্রাস নৈরাজ্য সুষ্টি করতে না পারে সে দিকে দলীয় নেতা কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় দেশের উন্নতিতে অবদান রাখতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
