সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে অগ্নিকান্ডে কৃষকের গরুর ঘর পুড়ে ছাই ওই আগুনে ১টি গরু মারা গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি)ভোর রাতে সাড়ে ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নে ভূমদক্ষিণ দক্ষিণ পাড়া গ্রামে কৃষক ইদ্রিস মোল্লা (৫২) বাড়িতে। সে ওই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নে ভূমদক্ষিণ দক্ষিণ পাড়া গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে কৃষক ইদ্রিস মোল্লা(৫২) বাড়িতে মঙ্গলবার ভোররাতে গরু রাখার ঘরে আগুন দেখে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। আগুনের লেলিহান শিখায় গরু রাখার ঘর পুড়ে ১টি গরু মারা যায়।
এসময় সিংগাইর ফায়ার সার্ভিসে খবর দিলে। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর ধারনা বিদ্যুতের শর্ক-সার্কিট থেকে আগুনের উৎপত্তি।
