কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরফাতুর রহমান ও উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শাহিনুর রহমান।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *