মো. আব্দুল গনি কেরানীগঞ্জ( ঢাকা) থেকে : ঢাকার কেরানীগঞ্জে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে এ সমাপনী অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ই জানুয়ারি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাথলেটিক প্রতিযোগিতার শুরু হয়। প্রতিযোগিতায় যারা চূড়ান্তভাবে বিজয় লাভ করবে তারাই পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
