দোহা‌রের মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলমুক্ত করতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সমা‌বেশ করা হয়।

প্রতিবাদ সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

এসময় তার বক্ত‌্যবে বলেন, এটি পুরাতন একটি স্কুল বর্তমানে সরকারি একটি প্রতিষ্ঠান।  রাজাকারের ছে‌লেসহ কিছু কুচক্রিমহল রাতের আধারে এই জমি দখল করার চেষ্টা করছে। এছাড়া এই বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের খেলার মাঠ বালু দিয়ে ভরাট করে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ এটি মেনে নেবে না। আর আমি বেচে থাকতে তা হতে দেব না।
তিনি আরও বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী কোন সরকারি স্কুলের জমি ব্যক্তি মালিকানায় দখল করতে পারবে না, যদি কারো সম্পত্তি এখানে থেকে থাকে তাহলে আলোচনা করে বসে সমাধান করুন, রাতের আধারে দখলের চেষ্টা করলে মেনে নেয়া হবে না।
সালাম শিকদারের সভাপতিত্বে দোহার উপ‌জেলা কৃষকল‌ী‌গের সভাপ‌তি তাবারক বেপারি,আজাহার শেখ, ডাঃ সিরাজ, হায়াত আলী মাস্টার, ম‌হিউ‌দ্দিন গাজী,  শাহিন মাঝি, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *