সিংগাইরে কেন্দ্রীয় ফারিয়া’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকা পালিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: শ্রমজীবী মানুষের জয় হোক’অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে ফারিয়া’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কেটার
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২২ জানুয়া‌রি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া’র) সিংগাইর শাখার আয়োজনে(ফারিয়া’র) সভাপতি মো.সোহরাব হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো.তারিকুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন-সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারহানা নবী,সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা,ইন্সপেক্টর
(তদন্ত) সুমন কুমার আদিত্য,ঔষধ কোম্পানীর প্রতিনিধি ওয়ালিউল্লাহ(সুজাত)প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *