মো.কামাল হোসেন : ঢাকার দোহারে বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে পতাকা র ্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে র ্যালীটি দোহারের জয়পাড়ার হাজেরা মেনশন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ওয়ান ব্যাংক মোড়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রটারি মো.সুলাইমান বেপারীর সঞ্চালনায় র ্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক টি এম মাহফুজ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার মহিলা পরিবার কল্যান সম্পাদক মো.কামাল হোসেন মাষ্টার, দোহার পৌরসভা শাখার সভাপতি আজম খান, ইসলামী শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মাহমুদুল হাসান রিপন সহ আরো অনেকে
