কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের হাসপাতালে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আমিন হোসেন আসিফ (৩০)।  রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর সে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচারর্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমিন হোসেন আসিফের বাবার নাম এরশাদ আলী। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার সাতগাঁও গ্রামে। সে কেরানীগঞ্জের চড়াইল এলাকায় স্ত্রী -সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, তার স্বামী পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণে বিভিন্ন মাদক কারবারিদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। এর আগেও তাকে মারধর করা হয়েছিলো। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় রাসেল ওরফে কাইল্লা রাসেল তার স্বামীকে ফোন করে ডেকে নেয়।

এরপর রাত ৮টার দিকে খবর পাই, তার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার স্বামীর সঙ্গে বিপ্লব ও জাকির নামে আরও দুইজন ছিলেন তাদেরকেও মারধর করা হয়।

পরে আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে আসিফকে আহত অবস্থায় দেখতে পাই।নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফ তাদেরকে জানিয়ে গেছেন যে, ডাকু ফয়সাল, কালা, ঘটক, বিগশো, ট্যাপাসহ ১৫-১৬ জন সন্ত্রাসীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কলম ফ্যাক্টরীর পাশে তার ভাই আসিফ কে বাঁশ দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাতে আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *