দোহারে শিয়ালের কামড়ে আহত ৯

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয়জন আহত হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নিকড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে ঝোপ থেকে একটি শেয়াল রাস্তার ওপর উঠে আসে। এ সময় পথচারী আব্দুস সালাম (৫৫), সুমি আক্তার (৩৪), ফিরোজা বেগম (৫০), সাইম বেপারী (১৭), লাইলী আক্তার (৩৫), ফাহিম (৭), ফরহাদ শেখ (৪৫), জালাল খান (৬৪), কাইয়ুমকে (৬০) কামড়ে আহত করে। প্রত্যেকের হাতে ও পায়ে কাপড় দেয়। আহত সবাই দোহার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিলেও শিয়ালের কামড়ে জালাল খানের ডান হাতের একটি আঙুল পড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ফরহাদ শেখ বলেন, এ এলাকায় দীর্ঘ দিন ধরে শেয়ালের উৎপাদ শুরু হয়েছে। আজকে একটি শেয়ার হঠাৎ রাস্তার ওপরে উঠে এসে পথচারীদেরকে কামড় দেয়।

দোহার উপজেলা হাসপাতালের ডিউটি ডাক্তার নিয়াজ মাহমুদ বলেন, শেয়ালের কামড়ে আহত আটজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *