দোহারে পুলিশের অভিযানে মাদকসহ চিহ্নিত ৫ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সারে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের নির্দেশে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার রাইপাড়া ইউনিয়নের ফুললতলা এলাকায় একতলা মসজিদের বিপরীতে একটি গ্যারেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মাদক ব্যবসায়ী আকাশ ওরফে কাবজাব আকাশ (২৬), হাতুরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মেকার রনি (৩০), কাঠালিঘাটা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সুইডেন আসলামের ছোট ছেলে মাদক ব্যবসায়ী সুইডেন আকাশ (২৬), কাঠালিঘাটা গ্রামের মাদক ব্যবসায়ী সারুপ (১৯), হাতুরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শেখ রবিন (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা।
দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *