কেরানীগঞ্জের বুড়িগঙ্গায় ভাসমান শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক শিশুর (৮) লাশ উদ্ধার করেছে নৌ -পুলিশ।

আজ শুক্রবার দুপুরে জিনজিরা ফেরিঘাটের পার্শ্ববর্তী বটতলা মসজিদ ঘাট এলাকা থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান,খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পরনে ছিল হলুদ হাফপ্যান্ট ও লাল রঙ্গের একটা গেঞ্জি।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা শিশুটিকে রাতের আঁধারে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ বলেন, অজ্ঞাত পরিচয়ে এক শিশুর লাশ ভাসতে ছিল। স্থানীয় লোকজন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে বরিশুর নৌ-পুলিশ শিশুর লাশ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *