নবাবগঞ্জ উপজেলা স্কাউটের ত্রিবার্ষিক কাউন্সিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বাংলাদেশ স্কাউট’স ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার ১৩তম ত্রিবার্ষিক কাউন্সিল (সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার স্কাউট শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।
কাউন্সিলে সভাপতি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্কাউটের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, স্কাউটের ঢাকা জেলা সম্পাদক আব্দুল্লাহ আল-তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
স্কাউটের জেলা সহ-সভাপতি রইস উদ্দিন মিলন অনুষ্ঠান সঞ্চালন করেন। পরে সম্পাদক কর্তৃক সিদ্ধান্তে তিন বছরের বার্ষিক আয়-ব্যয় উপস্থাপনসহ বার্ষিক প্রতিবেদন পেশ। ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
শেষে ২০২৩-২৫ সাল তিন বছরের জন্য গঠিত নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে উপদেষ্টা, ইউএনও মো. মতিউর রহমানকে সভাপতি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমকে সহ-সভাপতি, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *