দোহারে পদ্মানদীতে রাতভর অভিযান, ২ কোটি মিটার কারেন্ট জাল, ইলিশসহ ১০ জেলেকে আটক

দোহার- নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার দোহারে পদ্মানদীর ৩২ কিলোমিটার এলাকায় নৌ পুলিশের রাতভর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাত থেকে সকাল পযন্ত এ অভিযান পরিচালনা করে কুতুবপুর নৌ পুলিশ। ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান,এসআই জহিরুল ইসলাম,এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন পদ্মা নদীতে ৩২ কিমি এলাকায় অভিযান চালান। এ সময় ২ কোটি মিটার কারেন্ট জাল, ১ মন ইলিশসহ ১০ জেলেকে আটক করা হয়। ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জব্দকত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশ সুপার বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টাবর থেকে ২৮ অক্টাবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনর মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় দোহারে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
কুতুবপুব নৌ-ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মার নদী সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পার, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *