সিরাজদিখান মধ্যপাড়ায় শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভা

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে শেখ রাসেলে প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। জাতির পিতার কন্যা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা এনে দিয়েছেন, বিশ্বদরবারে আমাদের মাথা উঁচু করেছেন।

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করেছেন। আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ।

গত মঙ্গলবার রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ এসব কথা বলেন। আলোচনা ও দোয়া শেষে কেক কেটে জন্মদিনের সূচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদ্য নিবার্চিত সদস্য মাসুদ লস্কর,মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি জগদীশ সেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার,মধ্যপাড়া ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. দ্বীন ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো.আবুল হোসেন,৭নম্বর ওয়ার্ড সদস্য মো.আবু বক্কর খান,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *