দোহারে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে পাসপোর্ট নিয়ে পালালো স্বামী

নিজস্ব প্রতিবেদক:  দোহারে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে পাসপোর্ট নিয়ে পালিয়েছে স্বামী। বুধবার (আজ) দুপুরে উপজেলার আন্তা বাহ্রা এলাকার আজাহার মিয়ার স্ত্রী শেফালী বেগম দোহার থানায় এ অভিযোগ করেন। আজাহার মিয়া আন্তা বাহ্রা এলাকার মৃত আরমান মুন্সির ছেলে। শেফালী বেগম বলেন, বুধবার দুপুর ১২টায় ওমানের উদ্দেশ্যে বিমান ছেড়ে যাওয়ার কথা ছিল তার। স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে সকালে পাসপোর্ট নিয়ে পালিয়ে যায় স্বামী আজাহার মিয়া।

সকালে বিমান বন্দরের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে রওয়ানা দিয়ে ছিলেন। পরে  নবাবগঞ্জের টিকরপুর বাসস্ট্যান্ডে পৌছলে লাগেজ চেক করে পাসপোর্ট না পেয়ে ফিরে আসেন শেফালী বেগম। বাড়ি ফিরে ঘরের বিভিন্ন আসবাবপত্র খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বামী আজাহারকে খুজতে থাকেন।

আজাহারকে সন্দেহ হলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেলে তার মুঠোফোনে ফোন দিলে জানায় পাসপোর্ট নিয়ে সে পালিয়েছে। সে যাতে বিদেশ যেতে না পারে সেজন্য এ পন্থা অবলম্বন করেন। শেফালী জানায়, পাসপোর্ট খোয়া যাওয়ায় আজকের ফ্লাইটের টিকেট বাতিল হয়েছে তার। তবে এখনই পাসপোর্ট উদ্ধার করা না গেলে তার ভিসাও বাতিল হয়ে যাবে। তাই উপায়ন্তর না পেয়ে পাসপোর্ট ফিরে পেতে দোহার থানায় স্বামী আজাহার মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে দোহার থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পেয়েছি। আজাহার মিয়াকে আটক করে পাসপোর্ট উদ্ধারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *