সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার হাতরপাড়ায় আমেনা আক্তার (২১) নামে এক গৃহবধুর শশুরবাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাকে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে নিহতের শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত আমেনা আক্তার উপজেলার মির্জাকান্দা এলাকার আলী হোসেনের মেয়ে এবং একই এলাকার মামুনের স্ত্রী। তার ১৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
এবিষয়ে আমেনা আক্তারের বড় ভাই মো. ইব্রাহীম ও মো. ইমরান জানান, গত পাঁচ বছর আগে কোলা ইউনিয়নের হাতরপাড়া এলাকার মোকসেদ শেখ সাহেব আলীর ছেলে মামুন বেপারীর সাথে বিয়ে হয়। হঠাৎ রোববার দুপুরে আমার মামা (ঘটক) শশুরবাড়ি থেকে এসে মোবাইলে জানায় আমার বোন আত্মহত্যা করেছে। এরপর আমারা আমাদের বোনের বাড়ি গেলে আমার বোনকে মৃত অবস্থায় দেখতে পাই।
তারা অভিযোগ করে বলেন, আমার বোনকে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে হত্যা করা হয়েছে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল শেখ সাংবাদিকদেরকে বলেন, কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায় নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক বলা যাবে হত্যা না আত্মহত্যা।
এ ঘটনার পর আমেনার স্বামী, শাশুড়ি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান এসআই মো. বিল্লাল শেখ।
