নবাবগঞ্জ, দোহার ও মানিকগঞ্জের ২৬১ মণ্ডপে প্রসাদ উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ, দোহার ও মানিকগঞ্জের ২৬১ পূজামণ্ডপে প্রসাদ উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে উপজেলার সদর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতি মণ্ডপে ৫০কেজি চিনিগুড়া চাল, ৫কেজি মুগডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে আদা পূজারীদের হাতে তুলে দেয়া হয়। নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার এতে অর্থায়ন করেন। তিনি বিতরণের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সহ-সভাপতি দয়াময় বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *