নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে জনগণের মনোনীত প্রার্থী মোঃ আরিফুর ইসলাম বিপ্লব। তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী। বিপ্লব এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে চান। ৩ নং ওয়ার্ডের একজন সদস্য প্রার্থী হিসেবে বিজয়ী করলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে আরিফুল ইসলাম বিপ্লব জানান, দীর্ঘদিন ভোট না হওয়ায় জনপ্রতিনিধিদের কাছে থেকে জনগণের প্রত্যাশা অপূরণ রয়ে গেছে। তাই আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে মনোনীত করে পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে দিবেন। আরিফুল ইসলাম বিপ্লব উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে।
