দোহারে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়িকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক ও অভিবাবকদের মাঝে পানি বিতরণ করেছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র অধিকার পরিষদ ।বৃহস্পতিবার সকালে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাস্ক,কলম,পেন্সিল ও পানি এবং অভিভাবকদের মাঝে পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল আহমেদ, গণঅধিকার পরিষদ দোহার উপজেলার আহবায়ক আ.জব্বার এবং দোহার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সিহাব হোসেন,জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক মোঃসাব্বির হোসেন,সদস্য সচিব মাহির সানজিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ওমর, সিনিয়র সদস্য সচিব মো.মারুফ হোসেন, সদস্য সাইমন,সিমা আক্তার, মিমি আক্তার,সোহাগ,জিহাদ,ইব্রাহিমসহ আরও অনেক । এ সময় অভিভাবক ছাত্রদের কাজে প্রশংসা করেন সেই সাথে অভিভাবকদের বসার ব্যবস্থা করার কথা  বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *