সিরাজদিখান-শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেকে মুন্সিগঞ্জ শ্রীনগর স্টেডিয়ামে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোওয়ারী গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানেই তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় জানাজা দেওয়ার ঘোষণা থাকলেও দুপুর ১২টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে। দ্বিতীয় জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র রায়,শাহ্ মোয়াজ্জেম হোসেন এর বহুদিনের সহকারী বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূইয়া।
শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের সন্তান শাহ্ মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় জানাজায় আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,বিএনপির সিনিয়র নেতা শফি বিক্রমপুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী,সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আঃ বারেক খান বারী, হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস ।
