দোহারে আন্তা প্রিমিয়ারলীগ ফুটবল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দোহারের নয়াবাড়ীতে আন্তা প্রিমিয়ার লীগ ফুটবল-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় আন্তা এলাকাবাসীর আয়োজনে আন্তার চক বালুর মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। আন্তা প্রিমিয়ার লীগ-২০২২ খেলা পরিচালনা কমিটির সভাপতি ফালু মল্লিকের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া। ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নয়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল।

এ সময় ফাইনাল খেলায় অংশগ্রহন করেন আন্তা ফুটবল ক্লাব একাদশ বনাম আন্তা প্রবাসী কল্যাণ একাদশ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে উঠে এবং আনন্দ উল্লাসে মেতে উঠে দর্শকেরা খেলাটি উপভোগ করতে। পরে টান টান উত্তেজনায় খেলায় আন্তা প্রবাসী কল্যাণ একাদশ ২-১ গোলে আন্তা ফুটবল ক্লাব একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রিমন ও ম্যান অফ দ্যা সিরিজ হন বিজয়ী দলের শফিকুল এবং সেরা গোল রক্ষক হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক আকাশ।

নয়াবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম ও ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান জনির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, নয়বাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হোসেন ভূঁইয়া, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদ মিয়া, প্রবাসী শমিকুর রহমান নাজিম, বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম, নয়বাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম ঝিলু, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, মোঃ রমজান আলী, তরুণ সমাজ সেবক শাহ আলম, হুমায়ূন মোল্লা, ইবরাজ হোসেন, কাজী মিজানুর, হাফিজুর রহমানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *