কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসুচি ও এমএস টিসিপি সমন্বয় কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শাক্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব ডক্টর অনিমা রানী নাথ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউল ইসলাম পরাগ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমীন, কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাকন রানী বসাক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে এই এই কর্মসূচিতে ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে বিতরণ করা হয়।
