নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কৃতিসন্তান ব্যারিস্টার জাকির হোসেন খান লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করায় এলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বার-এট-ল ডিগ্রি অর্জনের পর প্রথমবারের মতো দেশে আসলে এলাকাসীর আয়োজনে নিজ বাড়িতে এই সংবর্ধনা দেয়া হয়।
তিনি ঢাকা জেলার দোহার থানাধীন মাহমুদপুর এলাকার হাজি আবুল কাশেম খান এবং হাজেরা খানম দম্পতির তৃতীয় সন্তান। দেশে এসেই প্রথমে মামা জয়নাল খানের বাড়িতে এসে তার কবর জিয়ারত করেন।
জাকির হোসেন খান ২০০০ সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০০২ -২০০৩ সেশন এবং ২৬ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ শিক্ষাবর্ষে এলএলএম সম্পূর্ণ করে ২০০৯ সালে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষে ইংল্যান্ডে পাড়ি জমান। পরে ২০১৫ সালে নর্থউমব্রিয়া ইউনিভার্সিটি হতে পূণরায় এলএলবি সম্পূর্ণ করেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সফলতার সাথে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি হতে বার এট-ল কোর্স সম্পূর্ণ করেন। পরবর্তীতে লিংকনস ইন, কল টু বার অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার অফ দি বেঞ্চের পক্ষে ট্রেজারার জনাথন ক্রোও (কুইন কাউন্সেল) তাকে ব্যারিস্টার এট-ল ডিগ্রি প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সামাদ মাস্টার, আয়নাল খান, লতিফ খান, মোশাররফ পত্তনদার, ইঞ্জিনিয়ার মুক্তার খান, রেজাউল খানসহ আরও অনেকে।
