দোহার ব্লাড ব্যাংকের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সামাজিক সংগঠন দোহার ব্লাড ব্যাংকের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার জয়পাড়া কলেজ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নতুন কর্মীদের করনীয় ও দোহারের বিভিন্ন কলেজে ব্লাড ব্যাংকের ক্যাম্পেইন করার বিষয়ে আলোচনা হয়। সভায় দোহার ব্লাড ব্যাংকের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ‘দোহার ব্লাড ব্যাংক’ স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা মানুষকে রক্ত দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *