শনিবার থেকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার রোডে চলবে বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জানুয়ারি শনিবার থেকে ঢাকার গুলিস্থান-নবাবগঞ্জ-দোহার রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসি বাস সার্ভিস। (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সার্ভিসের উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে মাঝিরকান্দা ও নবাবগঞ্জ উপজেলা সদর হয়ে গুলিস্তান পৌঁছবে বাসগুলো। একইভাবে গুলিস্তান থেকে নবাবগঞ্জ হয়ে দোহারের লটাখোলা করম আলী মোড়ে আসবে বিআরটিসির বাস। দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, মাননীয় সাংসদ সালমান এফ রহমান সব সময়ই চিন্তা করেন দোহার এবং নবাবগঞ্জের আধুনিকয়নের বিষয়ে। বিআরটিসি বাস সার্ভিস চালু করা তারই মধ্যে একটি। এর মাধ্যেমে দুই উপজেলার মানুষের পরিবহন সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *