সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে”আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার”মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়(১ম ও ২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার কর্মকর্তার অফিস রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের,সাংবাদিক মো.সিরাজুল ইসলাম,মাসুম বাদশাহ,মিজানুর রহমান বাদল,মোহাম্মদ আলী রিপন,রকিবুল হাসান বিশ্বাস,রিয়াজুল ইসলাম,বাবুল হোসেন,আবুল কালাম আজাদ বিপ্লব,মিলন মাহমুদ,হাবিবুর রহমান রাজিব ও আতিকুল ইসলাম প্রমুখ।
সূত্রে জানা যায়,মানিকগঞ্জ জেলায় জমিসহ একক গৃহ হস্তান্তর করা হবে মোট ৩৭৩টি। এর মধ্যে সিংগাইর উপজেলায় জমিসহ একক গৃহ হস্তান্তর করা হবে ১৭৪টি। সূত্রে আরো জানা যায়,এ উপজেলায় মোট ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীর সংখ্যা ৪৯৭ জন। এর মধ্যে ১ম পর্যায় ১২টি,২য় পর্যায় ২০টি এবং ৩য় পর্যায়ে ১ম ও ২য় ধাপে মিলে মোট ২০৬টি ঘর উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর উদ্বোধন করবেন। অনুষ্ঠিনটি সিংগাইর নিউ মার্কেট হল রুমে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি উপস্থিত থাকবেন। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান,সিংগাইর পৌর মেয়র,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারসহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা যায়।
